Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :বারি শক্তি চালিত ভুট্টা মাড়াই যন্ত্র

বিস্তারিত বিবরণ : 
ভুট্টা একটি অধিক ফলনশীল দানাদার শস্য। ভুট্টার উৎপাদন বৃদ্ধি পাওয়ায় অধিক কার্যক্ষমতা সম্পন্ন বড় আকারের ভুট্টা মাড়াই যন্ত্রের প্রয়োজনীয়তা অনুভূত হয়। এ বিবেচনায় ২০০০ সালে অধিক ক্ষমতাসম্পন্ন শক্তিচালিত বড় আকারের ভুট্টা মাড়াই যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। এই শক্তিচালিত ভুট্টা মাড়াই যন্ত্র ছোট ও বড় দুইটি ধরণের হয়। বাংলাদেশে উৎপাদিত ভুট্টার প্রায় শতভাগ বারি উদ্ভাবিত শক্তিচালিত ভুট্টা মাড়াই যন্ত্র দিয়ে মাড়াই করা হয়ে থাকে। বর্তমানে কৃষকের মাঠে প্রায় ৬০ হাজার বারি শক্তিচালিত ভুট্টা মাড়াই যন্ত্র সফলভাবে ব্যবহার হচ্ছে।
বৈশিষ্ট্যসমূহ:
১। যন্ত্রটি ৯-১২ অশ্বশক্তির ইঞ্জিন অথবা পাওয়ার টিলার দিয়ে চালানো যায়
২।ভুট্টা মাড়াইয়ের পূর্বে মোচার খোসা ছাড়িয়ে নিতে হয়। খোসা না ছাড়িয়েও মাড়াই করা যায় তবে, মাড়াই ক্ষমতা কিছুটা কম হয়
৩। যন্ত্রটি চাকার উপর বসানো থাকে বলে সহজে স্থানান্তর করা যায় এ যন্ত্রের মেরামতের প্রয়োজনীয়তা ও খরচ কম
৪। তিন জন লোক দ্বারা যন্ত্রটি পরিচালনা করা যায়
৫। যন্ত্রটি উচ্চ ক্ষমতাসম্পন্ন হওয়ায় মাড়াই খরচ খুবই কম।
৬। মাড়াই ক্ষমতা: ১.০-১.৫ টন/ঘণ্টা (ছোট); ২.৫-৩.০ টন/ঘণ্টা (বড়)
৭। মূল্য (ইঞ্জিন ছাড়া) : ৬০,০০০.০০ টাকা (ছোট), ৭৫,০০০.০০ টাকা (বড়)


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back