কৃষি প্রযুক্তি ভাণ্ডার
প্রযুক্তির বিবরণ
প্রযুক্তির নাম :বারি শস্য মাড়াই যন্ত্র
বিস্তারিত বিবরণ :
বাংলাদেশে কৃষকেরা প্রচলিত হাতে বা গরু দিয়ে শস্য মাড়াই করেন, যা সময়সাপেক্ষ ও শ্রমনির্ভর হওয়ায় খরচ বেশি পড়ে। বৃষ্টির সময় এ পদ্ধতিতে মাড়াই করা সম্ভব না হওয়ায় ফসল নষ্ট হয় এবং গুণগতমান ও বাজারমূল্য কমে যায়। বর্তমানে ধান, গম, তৈলবীজ ও ডালের উৎপাদন বেড়ে যাওয়ায় ঐতিহ্যবাহী পদ্ধতিতে মাড়াই করা আরও কঠিন হয়ে পড়েছে। এ সমস্যার সমাধানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট স্বল্প সময়ে অধিক শস্য মাড়াই করতে সক্ষম বারি শস্য মাড়াই যন্ত্র উদ্ভাবন করেছে । বর্তমানে প্রায় দুই লক্ষাধিক বারি শক্তি চালিত শস্য মাড়াই যন্ত্র কৃষকের মাঠে সফলভাবে ব্যবহৃত হচ্ছে।
বৈশিষ্ট্যসমূহ :
১। এ যন্ত্র দিয়ে ধান, গম, ডাল ও তৈলবীজ শস্য মাড়াই করা যায়
২। এ যন্ত্রটি দিয়ে ৫০-৭০ সেমি দৈর্ঘ্যের এবং ২০% আর্দ্রতার শস্য মাড়াইয়ে অপেক্ষাকৃত ভাল ফল পাওয়া যায়
৩। কম আর্দ্রতা সম্পন্ন ফসল মাড়াইয়ে ব্যবহার করলে যন্ত্রটির মাড়াই ক্ষমতা বৃদ্ধি পায়
৪।যন্ত্রটি উচ্চ মাত্রায় ৬০% শ্রম এবং অর্থ সাশ্রয়ী
৫। মাড়াই ক্ষমতা পা চালিত মাড়াই যন্ত্রের চেয়ে প্রায় ৮ গুণ বেশি
৬। চাকার সাহায্যে সহজেই স্থানান্তর করা যায়
৭। কার্যক্ষমতা : ১০০০ কেজি/ঘন্টা (ধান), ৬৫০ কেজি/ঘন্টা (গম)
৮।মূল্য : ৮০,০০০.০০ টাকা (ইঞ্জিন ছাড়া)
বারি শস্য মাড়াই যন্ত্র
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।