Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :বারি সিডার (বারি বীজ বপন যন্ত্র)

বিস্তারিত বিবরণ : 
সারিতে বীজ বুনলে কম বীজ লাগে, সহজে আগাছা পরিষ্কার করা যায়, গাছ বেশি আলো বাতাস পায় এবং সর্বোপরি উৎপাদন বাড়ে। বারি উদ্ভাবিত পাওয়ার টিলার চালিত বীজ বপন যন্ত্র দিয়ে একই সাথে জমি চাষ, সারিতে বীজ বপন, বীজ ঢেকে দেয়া এ তিনটি কাজ এক সঙ্গে সম্পন্ন করা যায়। এতে বীজ বপনের জন্য আলাদা করে জমি চাষের প্রয়োজন হয় না। এছাড়া স্বল্পচাষে ফসল উৎপাদন ও জমির উর্বরতা বৃদ্ধির জন্য সংরক্ষণ কৃষির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ লক্ষ্যে বারি বীজ বপন যন্ত্রের ফলার বিন্যাস সমন্বয় করে একই যন্ত্রের মাধ্যমে পূর্ণচাষ এবং সংরক্ষণশীল কৃষির স্ট্রিপ বা ফাঁলি চাষ ও শূন্য চাষ করা যায়।
বৈশিষ্ট্যসমূহঃ
১।প্রচলিত পদ্ধতিতে ২-৩ টি চাষের দরকার সেখানে এ যন্ত্রের সাহায্যে একই চাষে জমি তৈরি, সারিতে বীজ বপন, সার প্রয়োগ ও মইয়ের কাজ করা যায়
২।দুই ফসলের মধ্যবর্তী সময় কমায় (৭-১০ দিন)
৩।গম, মুগ, মসুর, ছোলা, ভুট্টা, বাদাম, পাট, তিল, পেঁয়াজ ও ধানের বীজ বপন করা যায়। তবে ফসল ভেদে বীজ মিটার প্লেট পরিবর্তন করতে হয়
৪।একই গভীরতায় বীজ বপন করা যায়
৫।বীজ উত্তমভাবে মাটির সংস্পর্শে আসে বিধায় সমভাবে গজায়
৬।শতকরা ৩০-৪০ ভাগ জ্বালানী খরচ সাশ্রয় হয়
৭।বীজ বপন বাবদ খরচ শতকরা প্রায় ২৫-৪০ ভাগ সাশ্রয় হয় ও ক্ষেত্র বিশেষে ফলন ১০-১৫% বৃদ্ধি পায়
৮।সারি থেকে সারির দূরত্ব ও বীজের গভীরতা নিয়ন্ত্রণ করা যায়
৯।কার্যকরী ক্ষমতা : ০.১০ হেক্টর/ঘন্টা (২৫ শতক/ঘন্টা)
১০।মূল্য : ৮০,০০০.০০ টাকা (পাওয়ার টিলার ছাড়া)

বারি বীজ বপন যন্ত্র


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back