Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :বারি আলু উত্তোলন যন্ত্র

বিস্তারিত বিবরণ : 
আমাদের দেশে রবি মৌসুমে বিভিন্ন ফসল একই সময়ে রোপণ করতে হয় আবার একই সময়ে ফসল সংগ্রহ করার ভরা মৌসুমে শ্রমিক সংকট ভয়াবহ আকার ধারণ করে। আলু আমাদের দেশের একটি প্রধান অর্থকরী ফসল। অধিকাংশ স্থানে হাতে কোদাল দিয়ে বা গরু দিয়ে লাঙ্গল টেনে আলুর বেডগুলো ভাঙ্গা হয় এবং হাতে আলুগুলো সংগ্রহ করা হয়। এই কাজে তাই প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়। উভয় পদ্ধতিতেই উল্লেখযোগ্য পরিমাণ আলু মাটির নিচে থেকে যায়, যা আবার ওঠানোর দরকার হয়। ফলে প্রচলিত পদ্বতিতে সময় বেশি লাগে এবং অনেক শ্রমিকের প্রয়োজন হয় যা ব্যয়সাপেক্ষ। সময়মতো আলু ওঠাতে না পারলে বৃষ্টিতে প্রচুর আলু নষ্ট হয় যা কৃষকের আর্থিক ক্ষতির কারণ হয়। এসব অসুবিধা দূর করে অল্প সময়ে কম খরচে মাটির নিচ থেকে আলু ওঠানোর জন্য পাওয়ার টিলার চালিত বারি আলু উত্তোলন যন্ত্রটি উদ্ভাবন করা হয়েছে। এই যন্ত্রটি সর্বোচ্চ পরিমাণ আলু মাটির গভীর থেকে উন্মুক্ত হওয়া নিশ্চিত করে ও শ্রমিক সাশ্রয় করে।
বৈশিষ্ট্যসমূহ:
১। যন্ত্রটি যে কোন পাওয়ার টিলার দিয়ে চালানো যায় কিন্তু ডংফেং এর জন্য ডংফেং আর সাইফেং এর জন্য সাইফেং যন্ত্র নিতে হয়।
২। রিজ বা বেডের কাটিং এর গভীরতা নিয়ন্ত্রণযোগ্য
৩। এ যন্ত্রটি দিয়ে ৫৫-৬০ সেমি সারি দূরত্ব বিশিষ্ট আলু তোলা যায়
৪। যন্ত্র দিয়ে ৯৬-৯৯% আলু মাটির তল থেকে সমতলে উন্মুক্ত করে
৫। উত্তোলন খরচ ৫০-৫৫% কমায়
৬। যন্ত্র ব্যবহারে ৬০-৬৫% শ্রমিক নির্ভরতা কমায়
৭। প্রচলিত পদ্ধতির তুলনায় কন্দালের বাহ্যিক ক্ষতি ৮০-৯০% কম হয়।
৮। কার্যক্ষমতা: ০.১২ হেক্টর/ঘন্টা (৩০ শতক/ঘন্টা)
৯। মূল্য: ৭০০০০.০০ টাকা (পাওয়ার টিলার বাদে)


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back