কৃষি প্রযুক্তি ভাণ্ডার
প্রযুক্তির বিবরণ
প্রযুক্তির নাম :বারি সৌরচালিত কেবিনেট ড্রায়ার
বিস্তারিত বিবরণ :
আমাদের দেশে সবজি বীজ উৎপাদনের পর উচ্চ আর্দ্রতা, টানা বৃষ্টি ও কুয়াশার কারণে বীজের গুণগত মান নষ্ট হয়। বীজ সংরক্ষণের মূল ধাপ হলো সঠিকভাবে শুকানো, যা ফসলভেদে ভিন্ন সময় ও তাপমাত্রায় করতে হয়। অতিরিক্ত গরমে বা কম তাপে শুকালে বীজের তেজ ও সজীবতা নষ্ট হয়। সাধারণত বীজে ৬০–৮০% আর্দ্রতা থাকে, যা সংরক্ষণের জন্য ৭–৯% এ নামাতে হয়। রোদে শুকানো ধীরগতি ও আবহাওয়া-নির্ভর হওয়ায় এতে পোকা-মাকড় ও ছত্রাকের আক্রমণ ঘটে। এসব সমস্যা মোকাবিলায় বারি সোলার কেবিনেট ড্রায়ার উদ্ভাবন করা হয়েছে, যা নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় দ্রুত ও নিরাপদে বীজ শুকাতে সক্ষম।
বৈশিষ্ট্যসমূহ:
১। এটি একটি সৌরচালিত কেবিনেট ড্রায়ার যা বীজকে নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় শুকাতে সক্ষম
২। অল্প জায়গায়, অল্প সময়ে সবজি বা অন্যান্য বীজকে শুকাতে সক্ষম
৩। কেবিনেটের ভিতরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার চেয়ে ১০-১২ ডিগ্রী সেলসিয়াস বেশী থাকে
৪। ড্রায়ারের তাপমাত্রা বীজভেদে চাহিদামাফিক নিয়ন্ত্রণযোগ্য
৫। উপরের কেবিনেটের সাথে নীচের কেবিনেটে থাকা বীজের শুকানোর মানে তারতম্য খুবই নগণ্য
৬। এই ড্রায়ারে শুকানো বীজের বীজমান মানঘোষিত বীজের শর্ত পূরণ করে
৭। কার্যকারী ক্ষমতাঃ বড় ড্রায়ার ১০-১২ কেজি/ব্যাচ (বীজের আকার অনুযায়ী) ছোট ড্রায়ার ২-৬ কেজি/ব্যাচ (বীজের আকার অনুযায়ী)
৮। মূল্য: ১,২০,০০০.০০ টাকা (বড়) ও ৯০,০০০.০০ টাকা (ছোট)
বারি সৌরচালিত কেবিনেট ড্রায়ার
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।