Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :বারি আলু গ্রেডিং যন্ত্র

বিস্তারিত বিবরণ : 
বাণিজ্যিকভাবে এবং কৃষক পর্যায়ে বীজ সংরক্ষণ ও বাজারে বিক্রয়ের জন্য বিভিন্ন সাইজে আলু ভাগ করতে হয়। বর্তমানে আলু গ্রেডিং এর কাজটি কোল্ড স্টোরের শ্রমিক ও কৃষকগণ হাতের সাহায্যে বিভিন্ন সাইজে ভাগ করে থাকেন। এর জন্য প্রচুর শ্রমিক লাগে এবং অনেক সময় ব্যয় হয়। সেজন্য গ্রেডিং এর কাজে খরচ পড়ে অনেক বেশি। কম খরচে, অল্প সময়ে বিভিন্ন সাইজের আলু ভাগ করার জন্য বারি আলু গ্রেডিং যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। যন্ত্রটি ০.৫ অশ্বশক্তি মোটর বা ৪ অশ্বশক্তি ইঞ্জিন দিয়ে চালানো যায় এবং ২৮ মিমি, ২৯-৪০ মিমি এবং তদুর্ধ ব্যাসের মাপে আলুকে ৩ ভাগে ভাগ করে।
বৈশিষ্ট্যসমুহ:
১। স্থানীয়ভাবে প্রাপ্ত লোহার সামগ্রী দিয়ে এ যন্ত্রটি তৈরি করা যায়।
২। যন্ত্রটি চালানোর জন্য ৩ জন লোকের দরকার হয়
৩। স্বল্প সময়ে ও কম খরচে আলুকে ৩ ভাগে ভাগ করা যায়।
৪। ভাগ করা আলু সরাসরি বস্তায় জমা হয়।
৫। যন্ত্রটি তিনটি চাকার উপর বসান থাকে যাতে সহজে স্থানান্তর করা যায়।
৬।যন্ত্রটি ঘন্টায় ১.৩ টন আলু বাছাই করতে পারে।
৭। যন্ত্রটির বাজার মূল্য ৭৫,০০০ টাকা (ইঞ্জিন/মোটর ছাড়া)

বারি আলু গ্রেডিং যন্ত্র

বারি আলু গ্রেডিং যন্ত্র


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back