Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :বারি ফল শোধন যন্ত্র

বিস্তারিত বিবরণ : 
বাংলাদেশে প্রচুর পরিমাণে ফল উৎপন্ন হয়। প্রধান ফলের মধ্যে আম, কলা, পেঁপে, পেয়ারা, কাঁঠালও আনারস ইত্যাদি রয়েছে। এফলগুলোর জীবনকাল খুব কম ও উচ্চ পচনশীল। যেমন আম ও কলা এ্যানথ্রাকনোস রোগের মাধ্যমে দ্রুত নষ্ট হয়ে যায়।পাকা আম ৭/৮দিনের বেশী স্বাভাবিক অবস্থায় রাখা যায় না।তদ্রুপ পাকা কলা ৬/৭ দিনের বেশী রাখা যায় না।তাই, আমাদের দেশে সংগ্রহোত্তর অপচয় ২০–৩০%। এ অপচয়রোধে অনেক সময় রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় যা স্বাস্থ্য বা পরিবেশের জন্য ক্ষতিকর। পরিপক্ক ফলের জীবনকাল বাড়ানোর ও অপচয় কমানোর জন্য রাসায়নিক দ্রব্য ছাড়া গরম পানিতে শোধন করে ফলের জীবনকাল বৃদ্ধি করে এর অপচয় কমানো যায়। এ লক্ষ্যে ফল শোধন যন্ত্রটি উদ্ভাবন করা হয়েছে।
বৈশিষ্ট্যসমূহঃ
১।বৈদ্যুতিক হিটার দিয়ে পানি গরম করা হয় এবং শোধন কাজ সম্পন্ন করা যায়।
২।বিশ্বব্যাপী প্রচলিত, সমাদৃত ও সম্পূর্ণ নিরাপদ Blanching প্রক্রিয়ায় এ যন্ত্রে ফল শোধন করা হয়।
৩।ডিজিটাল তাপ নিয়ন্ত্রক দ্বারা পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়
৪।৫৩-৫৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমকে ৫-৭ মিনিট শোধন করা হয়
৫।এই প্রযুক্তি দ্বারা শোধন করা আম ১০-১২ দিন পর্যন্ত টাটকা থাকে ও আমের ত্বকের রং উজ্জ্বল হয়
৬।কার্যক্ষমতা : বড় মডেল – ১০০০ কেজি/ঘন্টা, ছোট মডেল – ৫০০ কেজি/ঘন্টা
৭। যন্ত্রের দক্ষতা : ৯৮%
৮।শোধন খরচ : ০.৬৩ টাকা/কেজি (বড়), ০.৮৫ টাকা/কেজি (ছোট)
৯।মূল্য : ৩,০০,০০০.০০ টাকা (বড়) ২,০০,০০০.০০ টাকা (ছোট)

বারি ফল শোধন যন্ত্র


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back