Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :লিলিয়াম ফুলের সংগ্রহোত্তর প্রযুক্তি

বিস্তারিত বিবরণ : 

 সঠিক সময়ে (স্টিকের নিচের দিকের ২-৩ টি ফ্লোরেট হালকা রং দেখা যাওয়া) সংগ্রহকৃত লিলিয়াম ফুল্ কে হিমাগারে ২ ডিগ্রি সে. তাপমাত্রায় ৪ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়
 সংরক্ষণের সময় ফুলের স্টিককে ছিদ্রযুক্ত পলিথিনে রেখে কার্টুন বক্সে করে কোল্ড স্টোরেজে রাখতে হবে। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন কার্টুন বক্সের দু’পাশে (প্রস্থ বরাবর) দুটি করে ছিদ্র থাকে।
 কোল্ড স্টোরেজ থেকে বের করার পর পরই ফুলের স্টিকগুলোকে পানিতে রেখে পরিবহন করা প্রয়োজন। অন্যথায় ফুলের সতেজতা নষ্ট হয়ে যাবে।
 এ প্রযুক্তি ব্যবহারে কৃষকরা সংগ্রহ উপযোগী লিলিয়াম ফুলকে কোল্ড স্টোরেজে তাজা অবস্থায় সংরক্ষণ করে পরবর্তিতে কাংখিত সময়ে (ভালবাসা দিবস, একুশে ফেব্রুয়ারি ইত্যাদি) বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back