কৃষি প্রযুক্তি ভাণ্ডার
প্রযুক্তির বিবরণ
প্রযুক্তির নাম :রংপুর অঞ্চলে সুপারির বাগানে বিভিন্ন ধরনের আন্তঃফসল চাষ
বিস্তারিত বিবরণ :
প্রযুক্তি ব্যবহারের তথ্য:
• সুপারি বাগানে গড়ে ৩ মিটার দূরত্বে (গাছ ও সারি) গাছ লাগানো হয়।
• সুপারি গাছের দুই সারির মাঝখানে বিভিন্ন প্রকার সবজি, মসলা, ফল জাতীয় ফসল চাষ করা যায়।
• চাষকৃত আন্তঃফসলসমূহের উন্নত জাত (বারি উদ্ভাবিত) ব্যবহার করতে হবে।
• সুপারি গাছের দুই সারির মাঝখানে কলা ও মিষ্টিকুমড়া ৩ মিটার × ২ মিটার দুরুত্বে এবং ঢেঁড়স ও হলুদ ৬০ সেমি × ২৫ সেমি দুরুত্বে লাইনে রোপন করতে হবে।
• কলা মে মাসের প্রথম সপ্তাহে মিষ্টিকুমড়া মধ্য নভেম্বর, ঢেঁড়স ও হলুদ মধ্য মার্চ হতে এপ্রিল মাসের (প্রথম বৃষ্টির পর) লাগাতে হবে।
• আন্তঃফসলসমূহের ক্ষেত্রে অনুমোদিতহারে সার ও কীটনাশক প্রয়োগ করতে হয়।
প্রযুক্তি হতে প্রাপ্ত ফলন: সুপারি বাগানে একক ফসলের পরিবর্তে আন্তঃফসল হিসাবে সুপারি+কলা চাষে ৩০.৯%, সুপারি+মিষ্টিকুমড়া+ঢেঁড়স চাসে ৪১.৪৫% ও সুপারি+হলুদ চাষে ২১.২% মুনাফা বৃদ্ধি করা সম্ভব।
বৈশিষ্টসমূহ :
• প্রাথমিক উৎপাদন খরচ কম।
• জমির সর্বোচ্চ ব্যবহার হয়।
• বছরব্যাপী কর্মস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি হয়।
• পারিবারিক পুষ্টি চাহিদা পুরণ হয়।
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।