Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :বীজ থেকে কাঠবাদামের চারা উৎপাদন

বিস্তারিত বিবরণ : 

বিস্তারিত বিবরণ : Almond/আমন্ড/কাঠবাদাম মূলত শীতপ্রধান দেশে হয় এবং এর বীজে সুপ্তাবস্থা বিরাজ করে যা ভাঙতে অত্যন্ত নিম্ন তাপমাত্রা প্রয়োজন। বাংলাদেশে কাঠবাদাম এর কোন উৎপাদন নেই এবং এটি আমাদনী করতে প্রচুর বৈদেশিক মূদ্রার খরচ হয়। তাই কাঠবাদাম/আমন্ড এর চারা উৎপাদনের জন্য প্রযুক্তিটি অত্যন্ত কার্যকর।
কাঠবাদাম বীজ ৪৮ ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর ৬০ দিনের জন্য ফ্রিজে (৮-৯০ সে. তাপমাত্রায়) রাখালে বীজ অঙ্কুরিত হয়। প্রথমে সুস্থ ও তাজা বীজ নির্বাচন করে বেছে নিতে হবে। অতঃপর পরিষ্কার পানিতে ধুয়ে ফেলতে হবে। তারপর পরিষ্কার করা বীজ ৪৮ ঘন্টা পরিষ্কার জলে ভিজিয়ে রাখতে হবে। ৪৮ ঘন্টা ভিজানোর পর, বীজগুলিকে ধুয়ে আবার ছত্রাকনাশক দ্রবণে (কারবেন্ডাজিম @ ২ গ্রাম/লি.) ৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। তারপর শোধিত বীজগুলিকে একটি প্লাস্টিকের পাত্রে কোকোডাস্ট দিয়ে ঢেকে রাখতে হবে। অতঃপর আর্দ্র করার জন্য অল্প পরিমাণ পানি স্প্রে করতে হবে। এরপর, প্লাস্টিকের পাত্রটিকে ঢাকনা বন্ধি করে কমপক্ষে ৬০ দিন ফ্রিজে রাখলে বীজ অঙ্কুরিত হবে। অতঃপর অঙ্কুরিত বীজগুলিকে পলিব্যাগে রোপন করে গ্রীনহাউজ চেম্বারে ১৫০ সে. তাপমাত্রা ও ৪৫-৫০% অদ্রাতায় রাখলে চারা উৎপন্ন হবে। উৎপাদিত চারা প্রায় ২ ফুট উচ্চতার হলে মাঠে রোপনের উপযোগী হবে।
প্রযুক্তির বৈশিষ্ট্য :
• প্রযুক্তিটি দেশের সকল অঞ্চলের জন্য উপযোগী।
• এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খুব সহজেই কাঠবাদমের চারা উৎপাদন করা সম্ভব।
• এই প্রযুক্তি ব্যবহারে কাঠবাদমের বীজ গজানোর হার প্রায় ৩০-৪০% এবং অঙ্কুরীত বীজ হতে চারা উৎপাদনের হার প্রায় ৪০%।

অঙ্কুরীত কাঠবাদামের বীজ ও উৎপাদিত চারা


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back