কৃষি প্রযুক্তি ভাণ্ডার
প্রযুক্তির বিবরণ
প্রযুক্তির নাম :বারি শস্য ঝাড়াই যন্ত্র
বিস্তারিত বিবরণ :
বাংলাদেশে কৃষকরা শস্য মাড়াইয়ের পর পরিষ্কারের জন্য প্রাকৃতিক বাতাসের উপর নির্ভর করেন। গ্রামীণ মহিলারা কুলা ব্যবহার করে হাতে শস্য ঝাড়াই করেন, যা বাতাসের প্রবাহের ওপর নির্ভরশীল ও সময়সাপেক্ষ। অনেকেই পেডেস্টাল ফ্যান বা ইঞ্জিনের পাখা ব্যবহার করে শস্য পরিষ্কার করেন, এতে ফ্যানের বাতাসে কুড়া চোখে লেগে কৃষকের জন্য ঝুঁকি সৃষ্টি করে। ভরা মৌসুমে দূর্যোগপূর্ণ আবহাওয়ায় অনেক সময়ই শস্য অপরিষ্কার অবস্থায় নষ্ট হয় ও গুণগতমান কমে যায়। এ সমস্যার সমাধানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করেছে বারি শস্য ঝাড়াই যন্ত্র, যা নারীবান্ধব, সময় ও শ্রম সাশ্রয়ী। বর্তমানে কৃষকের মাঠে প্রায় দুই হাজার যন্ত্র সফলভাবে ব্যবহৃত হচ্ছে।
বৈশিষ্ট্যসমূহ:
১। ঘরোয়া পরিবেশে এবং দূর্যোগপূর্ণ আবহাওয়াতেও ব্যবহার করা যায়
২। অল্প সময় এবং খরচে ঝাড়াই ও পরিষ্কার করা সম্ভব
৩।যন্ত্রটি ০.৫ অশ্বশক্তির বৈদ্যুতিক মোটর বা ৪.০ অশ্বশক্তির ডিজেল ইঞ্জিন দ্বারা চালনা করা হয়
৪।যে কোন মহিলা/পুরুষ এটি সহজে চালাতে পারেন
৫। ফসল : ধান, গম, ডাল ও তৈলবীজ
৬। কার্যক্ষমতা :ধান : ৮০০ কেজি/ঘণ্টা, গম : ১০০০ কেজি/ঘণ্টা
৭। মূল্য: ৩০,০০০.০০ টাকা (মোটরসহ)।
বারি শস্য ঝাড়াই যন্ত্র
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।