Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :বারি হলুদ পলিসার

বিস্তারিত বিবরণ : 
বাংলাদেশের হলুদ গুণগত দিক থেকে বিখ্যাত। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে হলুদ ছাড়া তরকারি রান্না করা অকল্পনীয়। বাংলাদেশের হলুদের কদর সারা পৃথিবীতে থাকায় হলুদের উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হলুদ সংগ্রহের পর প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন ধাপগুলো হলো পরিষ্কার করা, বাছাই করা, সিদ্ধ করা, শুকানো, পলিস করা এবং গুঁড়া করা। হলুদ পলিস করা বলতে বুঝায় শুকানো হলুদের চামড়া, শিকড় এবং অন্যান্য অপদ্রব্য সরিয়ে উজ্জ্বল, মসৃণ এবং হলুদাভ কন্দ পাওয়া। এ কাজটি সাধারণত বস্তায় ভরে হাত দিয়ে পিটিয়ে করা হয়ে থাকে যা সময় সাপেক্ষে এবং শ্রমনির্ভর। কৃষকের কষ্ট লাঘব করার জন্য বারি হলুদ পলিসার উদ্ভাবন করা হয়েছে।
বৈশিষ্ট্যসমূহ:
১। হলুদের কন্দ থেকে চামড়া, শিকড় এবং অন্যান্য অপদ্রব্য সরিয়ে উজ্জ্বল, মসৃণ এবং হলুদাভ কন্দ পাওয়া যায়
২। যন্ত্রটি ০.৫ অশ্বশক্তির বৈদ্যুতিক মোটর দ্বারা চালানো সম্ভব
৩। একজন মানুষ অতি সহজেই এ যন্ত্র চালাতে পারে
৪। রৌদ্র তাপে শুকিয়ে গরম অবস্থায় পলিস করলে সমতা বৃদ্ধি পায় ও গুণাগুণ ভাল হয়
৫। কার্যক্ষমতা : ৬৫-৯০ কেজি/ঘণ্টা
৬। প্রয়োজনীয় শ্রমিক: ১ জন
৭। মূল্য : ৮০,০০০.০০ টাকা (মোটরসহ)

বারি হলুদ পলিসার


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back