Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :বারি কম্পোস্ট সেপারেটর

বিস্তারিত বিবরণ : 
ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার হলো কেঁচোর মল ও দেহ থেকে নিঃসৃত পদার্থের সাথে জৈব পদার্থের মিশ্রণে তৈরি জৈব সার। সাধারণত ৩০–৩৫ দিনে এটি প্রস্তুত হয়। কেঁচো সার তৈরি হওয়ার পর চালুনি দিয়ে কোকুন ও ঝুরঝুরে অংশ আলাদা করতে হয়, যা সময়সাপেক্ষ এবং প্রচলিত পদ্ধতিতে হাতে চেলে করতে গেলে কেঁচোর জন্য ক্ষতিকর। ট্রাইকোকম্পোস্ট হলো বিভিন্ন জৈব পদার্থের সঙ্গে ট্রাইকোডার্মা মিশ্রিত উচ্চমানের জৈব সার। ভিজা ও দলাকৃতির কম্পোষ্ট তৈরি কঠিন হওয়ায় সাধারণভাবে ৩–৪ বার চালতে হয়। এ সমস্যা সমাধানের লক্ষ্যে, বারি উদ্ভাবিত বারি কম্পোস্ট সেপারেটর যন্ত্র ব্যবহার করলে একবারেই কেঁচো আলাদা করা ও কাঙ্ক্ষিত আকারের সার পাওয়া সম্ভব, যা শ্রম ও সময় সাশ্রয়ী।
বৈশিষ্ট্যসমূহ:
১। সার থেকে কেঁচোকে সফলভাবে আলাদা করা যায়
২। অল্প সময় ও স্বল্প খরচে বাণিজ্যিক ভিত্তিতে কেঁচো সার চালার জটিল ও ঝামেলাপূর্ণ কাজ সম্পন্ন করা যায়
৩। কেঁচোর কোন ক্ষতি হয় না
৪। ট্রাইকোকম্পোস্টকে সহজেই চালা যায়
৫। যন্ত্রটি চালাতে ৩ জন লোকের প্রয়োজন হয়
৬। যন্ত্রটি দ্বারা ৫ মিমি এর চেয়ে কম আকারের চা পাতার মত সার সহজেই পাওয়া যায়
৭। ১,৫০০ কেজি/ঘণ্টা (ভার্মিকম্পোস্ট), ১,০০০ কেজি/ঘণ্টা (ট্রাইকোকম্পোস্ট)
৮। মূল্য : ৫৫,০০০.০০ টাকা (মোটরসহ)

বারি কম্পোস্ট সেপারেটর


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back