Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :বারি বাদাম মাড়াই যন্ত্র

বিস্তারিত বিবরণ : 
তেলজাতীয় ফসলের মধ্যে চীনাবাদাম একটি অধিক লাভজনক গুরুত্বপূর্ণ ফসল। এ দেশের আবহাওয়া ও মাটি চীনাবাদাম চাষের জন্য বেশ উপযোগী। বাংলাদেশের চরাঞ্চলে বাদামের চাষ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। চরাঞ্চলের জমি বাদাম চাষের জন্য খুবই উপযোগী। বাদাম বপনের জন্য বাদামের খোসা ছাড়াতে হয়। আমাদের দেশে বাদামের ব্যবহার সবচেয়ে কনফেকশনারিতে বেশী। বাংলাদেশে বাদাম সাধারণত একটি একটি করে হাতে খোসা ছড়াতে হয়। বাদামের খোসা ছড়ানো কষ্টকর ও সময়সাপেক্ষ কাজ। কনফেকশনারি ও রোপনের জন্য বাদাম মাড়াই যন্ত্র সহজেই ব্যবহার করা যেতে পারে। এ বিবেচনায় শ্রম সাশ্রয়ী শক্তিচালিত বারি বাদাম মাড়াই যন্ত্র উদ্ভাবন করা হয়েছে।
বৈশিষ্ট্যসমূহ:
১। যন্ত্রটি নারীবান্ধব এবং চালানোর জন্য একজন লোকই যথেষ্ট
২। বাছাইকৃত বাদামের (১০ মিমি এর চেয়ে বেশি ব্যাস) দিয়ে উত্তম ফলাফল পাওয়া যায়
৩। এ যন্ত্র দিয়ে মাড়াইকৃত বাদাম বীজ হিসেবেও ব্যবহার করা যায়
৪। বাদাম মাড়াইয়ের ফলে পরিষ্কার দানা পাওয়া যায় ও খোসা আলাদা হয়ে যায়
৫। যন্ত্রটি একই সাথে মাড়াই ও ঝাড়াইয়ের সাথে সাথে মাড়াইকৃত বাদাম থেকে অমাড়াইকৃত বাদাম আলাদা করে দেয়
৬। মাড়াই ক্ষমতা ১২০-১৫০ কেজি/ঘণ্টা
৭। মূল্য : ৫০,০০০.০০ টাকা (মোটরসহ)

বারি বাদাম মাড়াই যন্ত্র


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back